1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের ‘শাহজাদপুর প্রেসক্লাব’- এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সিরাজগঞ্জের ‘শাহজাদপুর প্রেসক্লাব’- এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘শাহজাদপুর প্রেসক্লাব’-এর দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন জিএস আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল সরকার ।

শনিবার (৩১ অক্টোবর-২৬) শাহজাদপুর ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানান। একই সঙ্গে সংগঠনের ঐতিহ্য, সুনাম ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সভাপতি জি এস আল আমিন হোসেন বলেন, “আমি জনগণের স্বার্থে এবং দেশের কল্যাণে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সাংবাদিকতা করি। ভবিষ্যতেও সেই আদর্শ ও নীতি ধারণ করে কাজ করে যেতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল সরকার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতা জীবনে আমি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মূলধারার সাংবাদিকদের সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ। আমাকে সভাপতি নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

নবগঠিত এই কমিটির মাধ্যমে শাহজাদপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিক দের পেশাগত ঐক্য, মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park