1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে, লাখো মানুষের হৃদয়ে ক্রন্দন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সিরাজগঞ্জের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে, লাখো মানুষের হৃদয়ে ক্রন্দন।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬১ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

দেশ জুড়ে লাখো মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া মানবতার ফেরিওয়ালা ও সমাজকর্মী সিরাজগঞ্জের কৃতি সন্তান মামুন বিশ্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

কয়েকদিন আগে জ্বর, ঠান্ডা, সর্দি লেগে সাধারণ রোগে আক্রান্ত হলে তিনি স্বাভাবিক মনে করে মানবতার কাজে ব্যস্ত রাখলেও তা জটিলতায় রুপ নেয়। ডাক্তারদের পরামর্শে দ্রুত সিরাজগঞ্জের এনায়েত পুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি হন। চিকিৎসকদের সার্বিক ট্রিটমেন্ট ও সহযোগিতা এবং তত্বাবধানে এখন বেশ উন্নতির দিকে। মানবতার ফেরিওয়ালা এখন নিজেই হাসপাতালে।

খবরটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মামুন বিশ্বাসের লাখ লাখ ভক্ত অনুরাগী সমর্থক অনুসারীরা বিচলিত হয়ে পড়েন। তার সুস্থতার জন্য প্রাণ ভরে দোয়া করেন। এমন একজন মানুষের অসুস্থতার খবরে দেশ জুড়ে শোকের ছায়া নেমে পড়ে। মহান আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকেন সবাই। অনেককে মনে করেন এমন একজন নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা অসুস্থ হয়ে পড়ে থাকলে মানবতাও থমকে যাবে।

মামুন বিশ্বাস শুধু মানবতার ফেরিওয়ালাই নয় তিনি একজন দক্ষ সফল সংগঠক এবং তিনি সকলের অনুপ্রেরণা। অসুস্থ অসহায় রোগী, অনাহারে অভুক্ত থাকা মানুষ, কর্মহীন মানুষ, বিধবা, ইয়াতিম, বয়স্কদের সহযোগিতা করেন, অসহায় দরিদ্র মেয়েদের বিবাহের দায়িত্ব নিয়ে সব কাজ করেন। অসুস্থ পশু পাখির সেবা ও চিকিৎসা করেন। যেখানে সমস্যা সেখানেই ছুটে যান এবং দ্রুত সমস্যার সমাধান করে দেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি দেশ ও দশের এবং দেশের বাহিরেও সামাজিক কাজ করে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত হয়েছেন। মানবতা সামাজিক কাজে অবদান রাখার জন্য ইত্যাদি’র মতো অনুষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন এবং তিনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসংখ্য সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদ অর্জন করেছেন। এমন একজন মানুষের অসুস্থতার খবরে গোটা দেশের মানুষের হৃদয় কাঁদছে। তাকে দেখতে হাসপাতালে ভিড় করছেন তার বিভিন্ন ভক্ত অনুরাগী অনুসারীরা।

মহান আল্লাহ পাক এমন একজন নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালাকে দ্রুত সুস্থ করে দেন এবং দ্রুত সামাজিক কাজে যোগদান করতে পারেন আমিন। সিরাজগঞ্জের কৃতি সন্তান এবং মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের জন্য এমন দোয়া-ই সবাই করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park