1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

​সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে মলদ্বারে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​সোমবার (০২ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
​আটক জহির শাহ ভারতের মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে। তার পাসপোর্ট নম্বর— Z6487458।
​সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
​বিজিবি জানায়, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে— এমন গোপন সংবাদ পায় বিজিবির গোয়েন্দা শাখা। এর ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ভোমরা আইসিপির একটি বিশেষ আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে ভারতীয় নাগরিক জহির শাহকে আটক করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করেন। পরে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরে ও চিকিৎসকদের সহায়তায় তার শরীরের অভ্যন্তরে (মলদ্বারে) বিশেষভাবে লুকানো দুটি প্যাকেট শনাক্ত করা হয়। পরবর্তীতে প্যাকেটগুলো থেকে মোট ৮১৩.৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
​উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
​এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park