1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই ডিসেম্বর) সকালে সাড়ে দশটায় কলেজ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মিয়ারাজ হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যপক অমল কৃষ্ণ সরদার।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী পালন কমিটির আহবায়ক প্রফেসর মো: মোস্তাজাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।

হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আল মুস্তানছির বিল্ল্যাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ বদরুল মিল্লাত।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন দর্শন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল জব্বার,
ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড. শাহিনুর রহমান,সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park