1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং ও জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং ও জরিমানা।

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে

১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার সম্প্রতি সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এর নিয়মিত কার্যক্রম হিসেবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ‘আসাদ বেকারি’ কে নোংরা পরিবেশ এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহারের অভিযোগে ১০ হাজার টাকা এবং একটি ধান বীজের দোকানকে ধানের প্যাকেটের নির্ধারিত দামের থেকেও বেশি দামে ধান বিক্রি করার অপরাধে ১০০০ টাকা জরিমানা করেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক জনাব মোঃ নাজমুল হাসান। এছাড়াও বর্তমানে শুপারিতে খেজুরের বিচের মিশ্রণ ঘটিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অপরাধ করছে এ বিষয়ে পাটকেলঘাটা বাজারের পান-শুপারি ব্যবসায়ীদের উপর তদারকি করেন ভোক্তা অধিদপ্তরের এ টিমটি। উক্ত বাজার মনিটরিং টিম এ আরো উপস্থিত ছিলেন ‘ক্যাব’ এর সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ‘জি এম ইশতিয়াক জামিল’, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার ‘মোঃ জিল্লুর রহমান’সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। দ্রব্যমূল্যের এই উর্ধগতির লাগাম টানতে সাতক্ষীরা জেলায় এই বাজার মনিটরিং নিয়মিত চলমান থাকবে বলে জানান জনাব নাজমুল হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park