1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিজিবির জালে চোরাকারবারি: সাতক্ষীরায় ২০ লাখ টাকার পণ্য জব্দ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরায় বিজিবির জালে চোরাকারবারি: সাতক্ষীরায় ২০ লাখ টাকার পণ্য জব্দ।

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ওষুধের সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা গেছে, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসেরেক্স সিরাপ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এসের ৩ আরবি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। এ ছাড়া বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭/৪৩-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী কাপালিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। সিম কার্ডগুলোর একটি ভারতীয় এবং তিনটি বাংলাদেশি। বিজিবি জানায়, জব্দ করা মালামালের মোট মূল্য ২০ লাখ ৬৬ হাজার টাকা। শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারাও এ ধরনের কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park