1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত।

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

​সাতক্ষীরার শ্যামনগরে বাসের ধাক্কায় সাগর হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর-কালীগঞ্জ মহাসড়কের বংশীপুর লস্কর পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত সাগর হোসেন শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক ও দিনমজুর ছিলেন।
​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ ভোরে সাগর হোসেন নিজের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে কাজের উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে ছয়টার দিকে বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী লোকাল বাস ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে সামনে থেকে জোরালো ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাগর সড়কে ছিটকে পড়েন। মাথায় ও বুকে গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক ও সহকারী পালিয়ে যান।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
​নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park