1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৭ সালের ইংরেজি নববর্ষের প্রকাশনাগুলোর শুভ উদ্বোধন করা হয়েছে।
​সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আলামিন ট্রাস্টের ছাত্রশিবির কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
​সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। তিনি আনুষ্ঠানিকভাবে নববর্ষের বিভিন্ন প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন করেন।
​এবারের প্রকাশনা সামগ্রীর মধ্যে রয়েছে—বড় এক পাতা ক্যালেন্ডার, ছোট এক পাতা ক্যালেন্ডার, বড় ইংরেজি ডায়েরি, বড় বাংলা ডায়েরি, মাঝারি ডায়েরি এবং পকেট ডায়েরি।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, ভর্তি কার্যক্রম সম্পাদক আবু সালেহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না প্রমুখ।
​প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “নতুন বছরকে স্বাগত জানিয়ে জনকল্যাণমূলক ও মানসম্মত প্রকাশনা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট রয়েছে।” এই প্রকাশনাগুলো শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park