1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ঋষিপাড়ায় শতাধিক এলাকাবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের গণসংযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরায় ঋষিপাড়ায় শতাধিক এলাকাবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের গণসংযোগ

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ঋষিপাড়ায় বসবাসকারী সর্বস্তরের মানুষের খোঁজখবর নিতে এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ সহ মুসলিম, হিন্দু, ঋষি ও খ্রিস্টান সম্প্রদায়ের শতাধিক এলাকাবাসী উপস্থিত হয়ে তাদের নিজ নিজ এলাকার নানা সমস্যা, উন্নয়ন ও প্রত্যাশার কথা চেয়ারম্যান প্রার্থীর কাছে তুলে ধরেন।

মতবিনিময় সভায় অধ্যাপক আব্দুল ওয়ারেছ বলেন, “ব্রহ্মরাজপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণভেদ থাকবে না। বিশেষ করে ঋষিপাড়াসহ অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার, রাস্তাঘাট, সুপেয় পানি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা আপনাদের পাশে থাকব। আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিলে এই ওয়ার্ডের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা অধ্যাপক আব্দুল ওয়ারেছের এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ঋষিপাড়া এলাকা মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park