1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থার কাউন্সিল অধিবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থার কাউন্সিল অধিবেশ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে

সাতক্ষীরা জেলার দেবহাটায় বাংলাদেশ নারী উন্নয়ন সংস্থার কাউন্সিল অধিবেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর সকাল ১১টায় পারুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি লুৎফুন্নাহার লাকী। প্রধান অতিথি ছিলেন সরকারী কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুর ইসলাম। সংস্থাটির সাধারন সম্পাদক আসমা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সংস্থাটির প্রধান উপদেষ্টা সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, সংস্থাটির উপদেষ্টা ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম ও নলতা ডায়াবেটিস হাসপাতালের এইচআইটি অফিসার মেহেদী হাসান। এসময় অনুষ্ঠানে সমাজকর্মী সবুজ হোসেন, সংস্থাটির কোষাধ্যক্ষ খাদিজা হাফিজ রুপা, যুগ্ম সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। কাউন্সিল অধিবেশনের ২য় অধিবেশনে উপজেলার ৫টি ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়। এই অনুষ্ঠানে নারীদের বিভিন্ন সেক্টরে অবদানের কথা উল্লেখ করে নারী জাগরনের প্রতি ও নিজেদের আত্ম স্বাবলম্বী করনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park