1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার দেবহাটায় কৃষকদলের সমাবেশ সফলে প্রস্কুতি সভা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরার দেবহাটায় কৃষকদলের সমাবেশ সফলে প্রস্কুতি সভা।

রিয়াজুল ইসলাম আলম দেভাটা প্রতিনিধ।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

রিয়াজুল ইসলাম আলম
দেভাটা প্রতিনিধ।

সাতক্ষীরা জেলার দেবহাটায়, উপজেলা কৃষকদলের সমাবেশ সফলে প্রস্কুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিস্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দেবহাটার সখিপুর সাইক্লোন সেন্টারে সোমবার ৯ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম (শফি)। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সহ জলবায়ু বিষয়ক সম্পাদক এডঃ মাহমুদুল আলম শাহিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল ও
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল। দেবহাটা উপজেলা কৃষকদলের সদস্য সচিব সফিকুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত গাজী, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ সরকার, সখিপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল গাজী, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার গাইন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মোল্লা, কৃষকদলের জুল কবিরাজ, রবিউল ইসলাম, জান্নাত আলী, জাকির হোসেন, মিনু রহমান, মোশাররফ হোসেন মধু, আজিজ মোল্লা, আইয়ুব হোসেন, রফিকুল ইসলাম রফিক, ৫ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম মনু, মুকুল হোসেন, কাসেদ আলী (পাড়) প্রমুখ। সভায় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park