1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় ৭৩ বোতল মদ ও ভারতীয় নাগরিক সহ ৫জন গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সাতক্ষীরার কলারোয়ায় ভারতীয় ৭৩ বোতল মদ ও ভারতীয় নাগরিক সহ ৫জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

৩১শে ডিসেম্বর মঙ্গলবার
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেফতার করে । এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌর এলাকার সাতক্ষীরা-যশোর মহাসড়কের যুগিবাড়ি মোড় থেকে এসব মদ আটক করা হয়। পুলিশ জানায়, ‘কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করে ওই ইজিবাইক থেকে ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া মাদক চোরাচালানে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইকটিও জব্দ করা হয়েছে’। মাদক চোরাচালানে গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার ঘুরুলিয়া তরফ নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ভিকাখালী গ্রামের ভাগেশ^র চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী, বরগুনা জেলার তালতলি থানার পঁচাকোড়ালিয়া কড়ইতলা গ্রামের সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা, সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাতিপাড়া গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে মো. রাজু আহম্মেদ ও ভারতের উত্তরচব্বিশ পরগোনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস। মঙ্গলবার বিকেলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park