1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য আশা সংস্থার ৪৭০ পিচ কম্বল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরায় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য আশা সংস্থার ৪৭০ পিচ কম্বল বিতরণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নিকট ৪৭০ পিচ কম্বল প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আশা সাতক্ষীরা জেলার সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফরিদুল ইসলাম, সাতক্ষীরা সদর ১ ও ২ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ আবু সাইদ, মোঃ আব্দুস সাত্তার এমএসএমই শাখার ম্যানেজার বাপ্পী সেন, সদর ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার জি.এম ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মীগণ। 

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আশার কর্মকর্তাগণ জানান আশা’র আর্থিক সেবার মধ্যে ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয়, রেমিটেন্স কার্যক্রম পরিচালনা করে। সমগ্র বাংলাদেশে ৭২ লাখ পরিবার আশা’র সুফল ভোগ করছে। সিএসআর কার্যক্রম (কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি) এর মধ্যে প্রাথমিক শিক্ষা সহায়তা, প্রাথমিক স্বাস্থ্য সহায়তা, উচ্চ শিক্ষা বৃত্তি, ফিজিওথেরাপি সেবা, দুর্যোগকালীন ত্রান সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন কার্যক্রম। চলতি বছরের স্বরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, নোয়াখালী ফেনি, চাঁদপুর, লক্ষিপুর, এবং সর্বশেষ নেত্রকোণা জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আশা প্রায় ৫৯.৮০ কোটি টাকার এককালীন ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

আশা-বিশ্ববিদ্যালয় ও আশা-ম্যাটস এ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তির মাধ্যমে লেখা-পড়ার সহয়তা করা। তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে, জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি দেয়া হয়েছে। আশা’র ঋণগ্রহীতা মারা গেলে ঋনের অবশিষ্ট টাকা মওকুফ এবং দাফন-কাফনের জন্য নগদ ৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়, তাছাড়া সদস্যদের চিকিৎসা সহায়তা, অবসরকালীন অফেরতৎ যোগ্য সদস্য প্রতি ১৫,০০০ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরনের আওতায় সাতক্ষীরা জেলায় ১১ টি ব্রাঞ্চে ১৬৫ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৫১০২ জন শিশুকে শিক্ষাদান চলমান আছে। সাতক্ষীরা জেলায় ১টি ফিজিওথেরাপী সেন্টার জেলা সদরে ও ১টি স্বাস্থ্যসেবা ক্লিনিক (আনুলিয়া ব্রাঞ্চে) চালু রয়েছে। গত অর্থ-বছরে সাতক্ষীরা জেলায় সিএসআর খাতে ২.১৬ কোটি টাকা খরচ করা হয়েছে। আশা এইচপির আওতায় চলতি মাসে সাতক্ষীরার দ্যা পোল ষ্টার স্কুলে গত ১৯/১১/২৪ তারিখে বিশ্ব স্যানিটেশন দিবস উৎযাপন করা হয়েছে এবং এইচপির অর্থায়নে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি ল্যাট্রিন তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও যে কোন জাতীয় কর্মসূচীতে অংশগ্রহণ করাকে বাধ্যতামূলক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park