1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ'র উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরায় জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’র উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কার্যালয়ের কনফারেন্স রুমে ভ্যাট সপ্তাহের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারি কমিশনার নমিতা রায়’র সভাপতিত্বে ও সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ ফিরোজ শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা রবীন্দ্রনাথ ঘোষ,সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,সাতক্ষীরা সিটি মার্কেট এর ফ্যাশন কিং এর প্রতিনিদি মোঃ মোস্তাক আহমেদ, পাটকেলঘাটা ভূইয়া ট্রেডার্স এর প্রতিনিধি মোঃ শামছুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা নূর আমিন, সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব আলম, রাশিদুল হাসান ইকবাল, মোঃ কামরুজ্জামান, মোঃ মেহেদী হাসান, সৌমিত্র বিশ্বাস,ইনসেরে জেসি, মিনু বিশ্বাসসহ বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী প্রমুখ। এবারের ভ্যাট সপ্তাহ চলবে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park