1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণী সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় শহরের কামালনগর লেকভিউ সেন্টরের কনভেনশান হলরুমে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা শহর কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুশাররফ আনসারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আব্দুর রহিম, শহর শাখার প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, উপদেষ্টা ড. মিজানুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ইমামুল হোসেন, ব্যাংকর শাহানুর আলম, মেহেদী হাসান,সাদ্দাম হোসেন, নুরুন নবি, আরিফ বিল্লাহ, আনিসুর রহমান, শারাফাত হোসেন,মহিউদ্দীন, ইবাদুল ইসলামসহ প্রমুখ।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ১৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।এসময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই আয়োজনের জন্য কিশোরকণ্ঠ পাঠক ফোরামকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park