1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিকদের সুরক্ষা দাবিতে কুড়িগ্রামে সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

সাংবাদিকদের সুরক্ষা দাবিতে কুড়িগ্রামে সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা 

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের (কেজিইউজে) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কেজিইউজের বিশেষ সম্মিলনে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত বৃহত্তর রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন,সাংবাদিকরা ভয় বা চাপের মুখে কলম থামাবেন না। আমরা সত্যের পক্ষে, আর সত্য রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রধান আলোচক আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, গণতন্ত্রের জন্য তথ্যের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা ছাড়া এই স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয়।

সম্মেলনে জেলার ৯টি উপজেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক সংবাদকর্মী মাঠে কাজের সময় প্রাপ্ত নানা হুমকি ও হয়রানির অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের কথা বলেন, কেউ জানান প্রশাসনিক বাধা সত্ত্বেও দায়িত্ব পালন করতে হয়। এসময় সাংবাদিকদের জন্য কার্যকর সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি তোলেন তারা।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আশ্বাস দিয়ে বলেন,সাংবাদিকদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে। হয়রানি বা হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার, আরপিইউজে’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ট্রেজারার মমিনুল ইসলাম রিপন। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম।

নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা), সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (দৈনিক জনকণ্ঠ ও এটিএন নিউজ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল), যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ), তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ), সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ)

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের জন্য শুধু আশ্বাস নয়, বাস্তবসম্মত পদক্ষেপ জরুরি। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুত একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park