1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সময় এসেছে সকল ইসলামী দল ঐক্য গড়ে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র কায়েম করার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

সময় এসেছে সকল ইসলামী দল ঐক্য গড়ে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র কায়েম করার

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ভারতকে সঙ্গে নি‌য়ে যারা ক্ষমতায় যে‌তে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য- বাংলাদেশের বু‌কে যারা ভারতের দালালি করবেন, তাদের সঙ্গে হাত এক করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদের উৎখাত করে ভারতে পাঠায় দেবে ইনশাআল্লাহ।’
 
শনিবার (২১ জুন) বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। দলটির জেলা সভাপতি শাহজাহান মিয়া গণসমাবেশে সভাপতিত্ব করেন।

 তিনি আরও বলেন স্বাধীনতার ৫৩ বছরে আমরা আওয়ামী লীগ,  জাতীয় পার্টি,  বিএনপি’র শাসন দেখেছি। তাদের শাসনামলে অনিয়ম দুর্নীতি,  টেন্ডার বাজি  লুটপাট দখল বাজি  ও অর্থ পাচারের মহোৎসব দেখেছি। গতফেসিষ্ট আমলে দেশ থেকে আটচল্লিশ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। ক্ষমতাসীনরা বিশ্বের  বিভিন্ন দেশে গড়েছেন অট্টালিকা ব্যাংক সমূহে জমিয়েছেন টাকার পাহাড়। আমরা এইসব দুর্নীতির শ্বেতপত্র দাবি করছি। 

আওয়ামী লীগ ভারতের   সাথে যে সমস্ত গোলামীর চুক্তি করেছে তা বাতিল করতে হবে। আমরা ভারতের দালালি মানবো না। সেই ভারতের সাথে আতাত করে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে আওয়ামী লীগের মতো দেশ ত্যাগে বাধ্য করা হবে।। 

 জুলাই আন্দলোনের যুদ্ধ শেষ হয় নেই, শুরু হয়েছে মাত্র। আমরা রক্ত দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে নুতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। দুর্নীতি বৈষম্য  দূর করে  একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।  প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার বাস্তনায়ন করে মানুষের ভোটাধীকার ফিরিয়ে একটি নুতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু একটা দল ভোটের জন্য মরিয়া হয়ে পড়েছে। ইতিমধ্যেই তারা দখলবাজী,চাদাবাজী ও দলীয় কোন্দলের কারনে খুনাখুনি করছে। তাদের লুটপাটের কারনে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সময় এসেছে সকল ইসলামী দল জোট বেধে বৈষম্যহীন, কল্যাণ রাষ্ট্র  প্রতিষ্ঠা করার। 

 কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভা শেষে কুড়িগ্রামের ৪ টি আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীদের পরিচয় করে দিয়ে নাম ঘোষণা করেন।  কুড়িগ্রাম-১ আসনে ( নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) হারিছুল বারী রনি, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নূর বখত , কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আক্কাস আলী সরকার ও কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের নাম ঘোষণা করে শ্লোগান তুলেন কথায় কাজে মিল পাই, হাতপাখার চরমোনাই।

কুড়িগ্রাম জেলা ইসলামিক আন্দোলনের সভাপতি শাহজাহান মিয়ার  সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতী ইসলামের পেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ,যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ইসলামী আন্দোলন জেলার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজু রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park