1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদের পাশে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকদের পাশে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সাংবাদিক শরিফুল ইসলাম ও কুশখালী ইউনিয়নের মুজাহিদ হোসেনকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে আহত সাংবাদিকের পাশে গিয়ে তাদের খোজখবর ও আর্থিক সহয়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সভাপতি জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন,সহ-সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন এর জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ প্রমুখ।

উল্লেখ্য ১০ই ডিসেম্বর( মঙ্গলবার) সাতক্ষীরায় শহরে একটি প্রোগ্রাম শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি আসার সময় সাতানী এলাকায় পৌছালে হঠাৎ একটি ছাগলের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় দুইজন মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park