1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সখীপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

সখীপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ সভায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফের সঞালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি মতিউর রহমান, তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, কার্যকরী পরিষদ সদস্য মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রিমন প্রমুখ।

এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, প্রেসক্লাব কল্যাণ কমিটির সভাপতি নজরুল ইসলাম নাহিদ, সম্পাদক ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম শাফলু, মুহাম্মদ আমিনুল ইসলাম, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক শরীফুল ইসলাম বাবুল,দপ্তর সম্পাদক মোস্তফা কামাল,সখীপুর অনলাইনের সম্পাদক সোহেল রজত,জাহিদ হাসান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী গত বৃহস্পতিবার সকাল থেকে তিনি নতুন কর্মস্থলে ইউএনও হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। এর আগে বুধবার রাতে বিদায়ী ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।‌

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নবাগত ইউএনও আবদুল্লাহ আল রনী ৩৫ তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নতুন কর্মস্থলে নিয়মিত দায়িত্বের পাশাপাশি কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন? এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল রনী বলেন, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স দিয়ে কাজ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park