1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

শ্রীবরদীতে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার,

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ভূমি মেলা উপলক্ষে ২৫ মে রোববার সকালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সহকারী কমিশনার( ভূমি) কার্যালয় চত্বর থেকে বের হয়ে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে র‌্যালি শেষে ৩ দিন ব্যাপি উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক এতে সভাপতিত্ব করেন।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী , তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা। এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবা প্রত্যাশী ব্যক্তিরা ওই স্টল গুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন সেবা পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park