1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার ২ জন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার ২ জন।

স্টার রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

স্টার রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরা শ্যামনগরে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। এসময় অপহরণকারীদের নিকট থেকে অপহৃত এক নারীকে (২১) উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে ওই নারীকে তুলে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত জাকারিয়া ও মাসুম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ওই নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/ আটজন তাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে ওই নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ভুক্তোভোগী নারী বাদি হয়ে সোমবার (৬ জানুয়ারি) তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত/ আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park