1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে হত্যা মামলার জেলপলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শেরপুরে হত্যা মামলার জেলপলাতক ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

শেরপুর জেলা প্রতিনিধি ববি রানী রায়:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি

ববি রানী রায়:

শেরপুরে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার জেলপলাতক এক হাজতি ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

সোমবার (১০ আগস্ট) বিকেল ও রাতে শেরপুর সদর এবং ঢাকার উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১) এবং শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া গ্রামের ইস্ররাফিল হোসেন আকন্দের ছেলে মো. রুহুল আমীন ওরফে মানিক (৩৪)।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলপলাতক আসামি সুমন মিয়ার অবস্থান শনাক্ত করে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুরের একটি আভিযানিক দল। পরে সোমবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে শেরপুর সদর থানার খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সুমন একটি হত্যা মামলার বিচারাধীন হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ২৫০৮/২৩।

অপরদিকে, একই দিন রাত ১১টা ২৮ মিনিটের দিকে র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪-এর আরেকটি দল। এ সময় শ্রীবরদী থানার সিআর মামলা নম্বর-৩১০/২৫-এর আসামি রুহুল আমীন ওরফে মানিককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, রুহুল আমীনের বিরুদ্ধে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের সাজা রয়েছে। তিনি ওই মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park