1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর।

মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত


মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে উশৃঙ্খল কিছু বিক্ষোভকারী রবীন্দ্র কাছারিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১০ই জুন) বেলা ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনে শাহজাদপুরের সর্বস্তরের জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ কারীরা রবীন্দ্র কাছারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এসময় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকেও মারধর করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ কারীরা অভিযোগ করে বলেন, গত ৮ই জুন রোববার পৌর শহরের রুপপুর নতুন পাড়ার আমজাদ হোসেনের ছেলে দুবাই প্রবাসী শাহনেওয়াজ সোহান (৩০) তার স্ত্রী সুইটি আক্তার (২২) ও ভাতিজা রোহান (৪) রবীন্দ্র কাছারি বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে রবীন্দ্র কাছারি বাড়ির এক কর্মচারীর সাথে সোহানের বাকবিতন্ডা হলে স্ত্রী ও ভাতিজা সহ সোহানের উপরে দায়িত্বরত কয়েকজন কর্মচারী হামলা চালায়।পরে রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে সোবহানকে অডিটোরিয়ামে ভেতরে নিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ কারীরা রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়াম মোঃ মাহবুবুর রহমান ও হামলায় জড়িত কর্মচারীদের শাস্তি এবং অপসারণ দাবি করেন।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ানের মোবাইলে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, কাচারি বাড়িতে নৈরাজ্যের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park