1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর দেশব্যাপী ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযান উদ্ধোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুর দেশব্যাপী ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযান উদ্ধোধন।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি; শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি;
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর-২৬) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন মাস ব্যাপী দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা মোতাবেক এবং ৬৭- সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ এম এ মুহিত এমপি দিকনির্দেশনায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রসাশক সাবরিনা শারমিন তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ কর্মসূচিতে জনসচেতনতায় লিফলেট বিতরণ, কর্মসূচিতে প্রচার মাইকিং, লারভিসাইট স্প্রে, ফগিং স্প্রে, ব্যবসায়ী সহ পরিচ্ছন্ন কর্মী,সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা ও ক্র্যাশ প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন।

এরপর শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।

উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিল্লাল হোসেন, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, গার্লস গাইড, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য বিভাগ, স্কাউট, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী গণ, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ক্রাশ প্রোগ্রাম নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় পরিত্যক্ত বর্জ্য আবর্জনা অপসারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা করন, লারভি সাইট স্প্রে, ফগিং স্প্রে কার্যক্রম সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন করেন।

এসময় বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। এ কাজে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park