1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে হিন্দু ধর্মাবলম্বী মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীতে মহাবারুণী স্নান উৎসব অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে হিন্দু ধর্মাবলম্বী মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীতে মহাবারুণী স্নান উৎসব অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে করতোয়া নদীতে হিন্দু ধর্মাবলম্বী মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীতে মহাবারুণী স্নান উৎসব উপলক্ষে ২৭শে মার্চ বৃহস্পতিবার নদীতে মানুষের ঢল নামে। হিন্দুধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী সকাল ১১ টার মধ্যে এই স্নান সমাপ্ত হবে।
এ কারণে সকাল থেকেই শাহজাদপুর সহ আশপাশের বিভিন্ন উপজেলার নদী স্নান করার নারী-পুরুষের ঢল নামে। নিয়ম অনুসারে নদীর ঘাটে গিয়ে স্নান শেষে পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ করে ও সূর্য্য দেবীকে প্রণাম করে পুনরায় স্নান শেষে নারীরা একে অপরকে সিঁদুর লাগিয়ে উৎসব পালন করে।
পুরোহিত নিতাই চক্রবতী জানান, এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথীতে অধিক পূর্ণলাভের আশায় এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। শত শত বছর ধরে এ স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।
এ দিন গোটা নদীর পাড়ে ছিলো ভক্তদের ভীড় লক্ষ করার মতো। এদিন শাহজাদপুরে হিন্দু ধর্মাবলম্বীরা নদীতে স্নান শেষে শাহজাদপুর হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামেনী (রঃ) মাজারে এসে প্রার্থনা জানায় এসময় মাজার চত্বরে সে এক অন্য রকম দৃশ্য লক্ষ্য করা যায়। যুগ যুগ ধরে এই মাজারে হিন্দু ধর্মাবলম্বীরা মোমবাতী, ধুপশলা জ্বালিয়ে এই তিথীতে বিশেষ প্রার্থনা করেন ভক্তবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park