1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে সাংবাদিকের উপরে হামলা ও হাসপাতালে ভর্তি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে সাংবাদিকের উপরে হামলা ও হাসপাতালে ভর্তি।

মোঃ জাকারিয়া হোসেন শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৭জন সাংবাদিকের উপরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে তারেক রহমান নামের ১জন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় আরো আহত হয়েছেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক জনাব রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক জনাব সেলিম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক জনাব শাহান আলী, জনাব মোঃ সাহেব আলী, জনাব হিরু খন্দকার ও জনাব জাহাঙ্গীর হোসেন।

১৯ শে মার্চ ২৫ ইং বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার সেকেন্ড অফিসার মোঃ ইমরান হোসেন।

এই বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পাড় হয়ে আমরা শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে নরিনা মধ্য পাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখতে পাই যে রাস্তার উপরে মাটি ফেলে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এই বিষয়ে প্রতিবাদ জানালে বালুর পাশে দাঁড়ানো ইমরান (২০) ও জামিল (২২) নামের ২ জন আমাদের গালমন্দ করে। এসময় আরা নিজেদের পরিচয় দিলেও তারা আরো উত্তেজিত হয়ে পরে। পরে উভয় পক্ষের মাঝে তর্ক হয়।

এসময় রবি, ইমরান, জামিল, খায়রুল সহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে আতর্কিত আমাদের উপরে হামলা চালায়। পরে আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park