1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে মোঃ আব্দুল জলিল (বাবু) প্রধান শিক্ষক এর অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

শাহজাদপুরে মোঃ আব্দুল জলিল (বাবু) প্রধান শিক্ষক এর অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
২৯, জানুয়ারি -২০২৬ ইং, বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ৮নং বেলতৈল ইউনিয়নের ঐতিহ্যবাহী “খাষ কাদাই বাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল (বাবু) মাষ্টার সাহেব এর সুদীর্ঘ ৩৯ বছরের সরকারি চাকুরি জীবনের অবসর কালীন বিদায় অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মুরাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ আয়েশা আক্তার। শাহজাদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সুজাব আলী, জনাব মোঃ মোমিনুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শাহজাদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রামকৃষ্ণ মজুমদার।

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে কৃতজ্ঞতা, আবেগ এবং নতুন জীবনের শুভকামনা প্রকাশ করা হয়।
দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ, শিক্ষণ শৈলীর প্রশংসা এবং কোমলমতি শিক্ষার্থীদের স্নেহ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।
অশ্রুসিক্ত বিদায় বেলায় শিক্ষকের সুস্বাস্থ্য ও অবসর জীবনের সুখ কামনা করা হয়।

প্রাথমিক শিক্ষকের বিদায় বার্তা ।
“শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের জীবনে আপনার অবদান অপরিসীম”।
আমাদের পথপ্রদর্শক হিসেবে সবসময়ের জন্য আপনাকে ধন্যবাদ ।
“বিদায় বলা খুবই কষ্টের। আপনার স্নেহ এবং শিক্ষণ পদ্ধতি আমরা আজীবন মনে রাখব”।
“আপনার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা।
আপনার অবসর জীবন আনন্দময় হোক”।
“আমাদেরকে মানুষ হিসেবে গড়ার কারিগর, আপনাকে জানাই সশ্রদ্ধ সালাম ও বিদায়।”

উপস্থিত ছিলেন আমন্ত্রিত অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অত্র বেলতৈল ইউনিয়নের তথা অত্র গ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park