1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "জাতীয় যুব দিবস ২০২৪" উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে “জাতীয় যুব দিবস ২০২৪” উদযাপন।

মো: জাকারিয়া হোসেন শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

১নভেম্বর,শুক্রবার, সকাল সাড়ে ১০ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‍্যালির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে এবং এর পর শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন।

এ সময় প্রধান অতিথি মোঃ কামরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, একটি জাতির উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের যুব উন্নয়ন প্রকল্পগুলো যুবকদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করছে। তাই যুবকদের উচিত এই সুযোগগুলো কাজে লাগানো।

অনুষ্ঠানের অংশ হিসেবে যুব উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park