1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৩৬ জন। অপেক্ষমাণ ০৩ জন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ৩৬ জন। অপেক্ষমাণ ০৩ জন।

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর ২০২৪ এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছ্বতা নিশ্চিত করেন।

মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ৩৬ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৩ জনকে অপেক্ষমাণ রাখা হয়।উক্ত অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সম্মানিত অবিভাবক’গণ উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park