1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লালমনিরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই” প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন নয়-মানবতার হোক জয় বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি ডঃ মুহাম্মদ আমিনুর রহমান মিলন, সহ-সভাপতি আদুমুল্লাহ আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুর রহমান সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদ আফরিন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ অ্যাড. মাকসুদা খাতুন মুনমুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এ বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি ডঃ মুহাম্মদ আমিনুর রহমান মিলন বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।

বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান বলেন, কেউ যদি মানবাধিকার লঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কঠোর ভাবে আইনী পদক্ষেপ নেওয়া হবে এবং ভিকটিমকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য যে, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্ব জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park