1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে পেট্টোল পাম্প থেকে প্রকাশ্যে বাস চুরি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লালমনিরহাটে পেট্টোল পাম্প থেকে প্রকাশ্যে বাস চুরি

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা হাবিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস কয়েকজন যুবক এসে প্রকাশ্যে চুরি করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে ওই বাসটি চুরির ঘটনা ঘটে।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক।

জানা যায়, বুড়িমারী থেকে ঢাকা রুটে চলাচল করতো হাবিব পরিবহনের ওই বাসটি। বাসটির সমস্যা থাকায় কয়েকদিন ধরে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে (তেলের পাম্প) এ রাখা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস যোগে কয়েকজন যুবক এসে কোন কিছু বুঝে উঠার আগেই দ্রুত বাসটি ধাক্কা দিয়ে স্টার্ট করে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, পেট্রোল পাম্প থেকে কারা বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে বাসটি কিনে নিয়ে কয়েকজন বন্ধু মিলে বাসের ব্যবসা চালু করেছিলাম।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, সম্ভবত পাওনা টাকাকে কেন্দ্র করে কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমন তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে গিয়ে ঠিক করেননি। অভিযোগ পেলে সিসি ক্যামেরা দেখে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park