1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানাঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানাঃ

জামাল উদ্দীন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

২৬ শে জানুয়ারি রবিবার
সাতক্ষীরা জেলার দেবহাটায় লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মজুদের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার ২৬ জানুয়ারী বিকালে, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতে এই জরিমানা ও সাজা প্রদান করেন। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেবহাটার দায়িত্বপ্রাপ্ত আব্দুর রশিদের দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের আসমান গাজীর ছেলে আশরাফুল ইসলামের বসত বাড়িতে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি হযরত আলী,

দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশরাফুলের বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া- ৮০ বস্তা, DAP- ৬০ বস্তা, TSP ৩০ বস্তা, MOP- ৩ বস্তা) উদ্ধার করেন। রেজিস্ট্রেশন বিহীন অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে বিক্রয় করায় আশরাফুল ইসলামকে ২,০০,০০০/- দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত ১৭৩ বস্তা সার সরকারি মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park