1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুনুর গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুনুর গ্রেফতার

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান আবুনুরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তার নিজ বাড়ির সন্নিকট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগষ্টের পর থেকে গা ঢাকা দিয়ে থাকলেও গোপনে দেশ বিরোধি নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আবুনুর। এছাড়া তিনি রাজারহাট বাজারে ২০১৩সনে দোকান-ভাংচুর, অগ্নি-সংযোগ, লুটপাটের ঘটনায় সম্প্রতি থানায় দায়েরকৃত একটি মামলার ১নম্বর আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস আই বাবুলের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেন।

আবুনুর ২০০৯ইং সনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। যদিও তার বিরুদ্ধে ভোটে কারুচুপির অভিযোগ করেছিলেন তার নিকটতম দুই প্রতিদ্বন্ধী। বিগত সরকারের সময়ে তিনি ও তার স্ত্রী মিলে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সহ নিকটতম বন্ধু-স্বজনদের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার সভাপতি বানিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনা এখনো রাজারহাটের মানুষদের মুখে মুখে। মাদক সিন্ডিকেটের টাকা সহ ধর্ষণ পর্যন্ত বিভিন্ন মামলা আপোষ রফার মোড়ল হিসেবেও তিনি কামিয়েছেন লাখ লাখ টাকা। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ টাকা উপার্জনের পাশাপাশি তিনি বিভিন্ন সভা-সমাবেশে বিরোধি পক্ষকে স্বাধীনতা বিরোধি বলে আখ্য দিয়ে গালিগালাজ করলেও তিনি আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশের পর থেকেই তার পরিচয় নিয়ে খোদ আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যেই বিতর্ক ছিল।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আক্তারুজ্জামান আবুনুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাজারহাট থানায় ১টি মামলার ১নম্বর এজাহার ভূক্ত আসামী এবং পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park