
আব্দুল হাকিম,রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার ১৮ই জুলাই সন্ধ্যায় রাজারহাট উপজেলা প্রেসক্লাবে মিথ্যা ও বানোয়াট সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী।
তিনি তার লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে তিনি তার লিখিত বক্তব্য পাঠ করেন।তিনি জানান গত ১৭ই জুলাই ২০২৫ ইং তারিখে রাজারহাট প্রেসক্লাবে উপস্থিত হয়ে তার খালাতো বোন শিমা বেগমের দুই জা মাহমুদা ও ফাতেমা রাজারহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি ও নগদ পাচ লক্ষ টাকা চাদা দাবীর অভিযোগ এনে উক্ত সাংবাদিক সম্মেলন করেন।মাহমুদা বেগমের সাংবাদিক সম্মেলনের লাইভ ভিডিও ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশিত হলে রাজারহাট উপজেলা জুড়ে নানা মহলের নীতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।ফলে রুবেল পাটোয়ারীর রাজনৈতিক ও সামাজিক মর্যাদা চরম ক্ষুন্ন হয়।এরই প্রেক্ষিতে রাজারহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী ও তার খালাতো বোন শিমা বেগম রাজারহাট উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তাদের নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন।
উক্ত সাংবাদিক সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে তার বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপস্থিত সাংবাদিকদের শিমা বেগম জানান দুই বছর আগে রাজারহাট সদর ইউনিয়নের স্বরুপচামারু গ্রামের মুহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে মো:শাকিল পাটোয়ারী (২৬)এর সাথে তার বিয়ে হয়।তাদের ঘরে ১০ মাস বয়সের একটি সন্তান আছে।বিয়ের পর থেকেই তার প্রতি স্বামীর উদাসিতা দিনদিন বাড়তে থাকলে তার মনে সন্দেহ জাগে।অকারণে স্বামী কর্তৃক নির্যাতিত হওয়া,যৌতুক দাবী করা সহ নানা ভাবে মানুসিক নির্যাতন করতো।পরে শিমা বেগম তার স্বামী শাকিল পাটোয়ারীর সাথে তার বড় জা অর্থাৎ শাকিল পাটোয়ারীর বড় ভাই কাইয়ুমের স্ত্রী ফাতেমা বেগমের সাথে পরকিয়ায় বিষয় টি হাতেনাতে ধরে ফেলেন।এই ঘটনা কে কেন্দ্র করে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনমানিল্য হলে একই গ্রামে বাবার বাড়ি হওয়ায় বাবার বাড়িতে চলে যান।বোনের এমন ঘটনা জেনে শিমা বেগমের খালাতো ভাই রুবেল পাটোয়ারীর ছোট ভাই সোহেল পাটোয়ারী বোনের বাড়ি পাশেই হওয়ায় তার ভগ্নীপতি শাকিল পাটোয়ারীর কাছে জানতে তার বাড়িতে যান।শাকিল পাটোয়ারী বাড়িতে না থাকায় শিমা বেগমের দুই জা মাহমুদা ও ফাতেমা বেগম সোহেল পাটোয়ারীর সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।পরে বড় ভাই রুবেল পাটোয়ারী বিষয় টা সমাধানের উদ্দেশ্য আসলে মাহমুদা বেগম ও ফাতেমা বেগম বেপরোয়া হয়ে রুবেল পাটোয়ারীর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।রুবেল পাটোয়ারী তার বোনের সংসার ভেঙে গেলে মাহমুদা বেগম ও ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন।শিমা বেগম তার জা সম্পর্কে এও বলেন যে,তারা দুজনেই বদ চরিত্রের ও ঝগড়াটে স্বভাবের।তাদের এমন আচরণের কারণে এলাকাবাসী তাদের সাথে মেলামেশা করেন না।
পরিশেষে রুবেল পাটোয়ারী তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন টি ষড়যন্ত্রমূলক তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে করা হয়েছে বলে জানান।
সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের সর্তক করে তিনি বলেন এমন হীন উদ্দেশ্যে পুনরায় পুনরাবৃত্তি হলে তিনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।