1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে জাতীয় মৎস্য‌ পক্ষ ‌২০২৬ পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে জাতীয় মৎস্য‌ পক্ষ ‌২০২৬ পালিত

আব্দুল হাকিম সবুজ রাজারহাট থেকে:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ রাজারহাট থেকে:

রবিবার ১৬ই আগস্ট রাজারহাটে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন শুরু হয়েছে।

উদযাপনের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালী,পোনা মাছ অবমুক্তি করন‌,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২য় দিনে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ,টেকসই ‌উৎপাদন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং তৃতীয় দিনে মৎস্য কুইজ প্রতিযোগিতা ও জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দিনের শুরুতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম এর তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “রুপালী মৎস্য  স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন এবং সম্পৃক্ত রাখার লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন-

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক,উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম,উপজেলা
জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন,

বিশিষ্ট লেখক – সাহিত্যিক ও রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু,এন‌সিপির নেতৃবৃন্দ ও মৎস্য  চাষীগণ।আলোচনা সভা শেষে নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের হাত থেকে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন মৎস্যচাষী লাল মিয়া ও ফারুক আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park