
আব্দুল হাকিম সবুজ রাজারহাট থেকে:
রবিবার ১৬ই আগস্ট রাজারহাটে তিন দিনব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন শুরু হয়েছে।
উদযাপনের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনে র্যালী,পোনা মাছ অবমুক্তি করন,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২য় দিনে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ,টেকসই উৎপাদন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং তৃতীয় দিনে মৎস্য কুইজ প্রতিযোগিতা ও জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দিনের শুরুতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম এর তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "রুপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন এবং সম্পৃক্ত রাখার লক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন-
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক,উপজেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম,উপজেলা
জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন,
বিশিষ্ট লেখক - সাহিত্যিক ও রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু,এনসিপির নেতৃবৃন্দ ও মৎস্য চাষীগণ।আলোচনা সভা শেষে নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের হাত থেকে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন মৎস্যচাষী লাল মিয়া ও ফারুক আহমেদ।