1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার এক বিধবা নারী। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজারহাটে ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার এক বিধবা নারী।

আব্দুল হাকিম সবুজ রাজারহাট উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

 

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট উপজেলা প্রতিনিধি:
রাজারহাটে এক ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার হয়েছেন আলেয়া বেগম( ৫৫)নামের এক বিধবা নারী।
ঘটনা টি রাজারহাট সদর ইউনিয়নের ৪নং দিনা মৌজার পঞ্চাশার্ধ আলেয়া বেগম নামের এক বিধবা নারীর সাথে।
ভুক্তভোগী নারী আলেয়া বেগম সাংবাদিক কে জানান রাজারহাট সদর ইউনিয়নের ৫নং ছাটমল্লিকবেগ ওয়ার্ডের মেম্বার হযরত আলী আমার সহ আরও কয়েকজন মহিলার কাছ থেকে ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে ৩ হাজার করে টাকা নেন।কিন্তু
বছর পেরিয়ে গেলেও কার্ডের কোন খবর নাই।কোন রকম কার্ড না পাওয়ায় আমি সহ আমার এলাকার আরও ৪/৫জনের টাকা ফিরত চাইলে হযরত মেম্বার টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।
আমি শারিরীক ভাবে অনেক অসুস্থ।আমি চিকিৎসার কথা বলে হযরত মেম্বারের কাছে টাকা ফিরত চাইলে ওনি টাকা ফিরত না দিয়ে বিধবা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও প্রলোভন দেখায়।আমি আর প্রতারিত হতে চাই না,আমি আমার টাকা ফিরত চাই।

স্থানীয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানিয়েছেন,এই হযরত মেম্বার গ্রামের অসহায় বয়স্ক বিধবা নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন।কোন সুবিধা কাউকে দেন না।এটা হযরত মেম্বারের বাটপারি।
এই বিষয়ে অভিযুক্ত হযরত মেম্বারকে সাংবাদিক এঘটনা জানার জন্য এই নাম্বারে 01727214591 একাধিকবার ফোন দিলে ফোন টি বারবার বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park