1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মোহনপুরে প্রশাসনের অভিযানে বারনয় নদীতে দুইটি সুতি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহী মোহনপুরে প্রশাসনের অভিযানে বারনয় নদীতে দুইটি সুতি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহী জেলার মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বারনয় নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি সুতি জালের স্থাপনা ধ্বংস করা হয় এবং অবৈধভাবে স্থাপন করা জাল পুড়িয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
‎
‎মঙ্গলবার ১৪/১০/২৫ সকাল  ১১ টার সময় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরার কারণে প্রজনন ব্যাহত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে অবৈধ সুতি জালসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
‎
‎স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় আরও কড়া নজরদারির দাবি জানিয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park