1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মোহনপুরে ঘন বর্ষণে বসতভিটা ধসে গেল, সহায়তা চাইলেন মুখলেসুর রহমান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

রাজশাহী মোহনপুরে ঘন বর্ষণে বসতভিটা ধসে গেল, সহায়তা চাইলেন মুখলেসুর রহমান

‎ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পঠিত

‎
‎ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নের বেলগাছী গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মুখলেসুর রহমানের বসতবাড়ি ঘন বর্ষণে ভেঙে পড়েছে। চার শতক জায়গাজুড়ে থাকা তার একমাত্র বসতভিটাটি বৃষ্টির তোড়ে ধসে পড়লে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
‎
‎ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের সময়। বাড়ির কাঁচা মেঝে ও দেওয়াল ভেঙে পড়ে, ফলে বাড়ির সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। 
‎
‎মুখলেসুর রহমান জানান, “আমি একজন দিনমজুর। সামান্য আয়ে কোনও রকমে সংসার চালাই। এই চার শতক জায়গাই আমার একমাত্র ঠাঁই ছিল। এখন সেটা নেই। সন্তানদের নিয়ে কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না।
‎
‎তিনি আরও বলেন, “আমি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েছি। যেন ঘর তুলতে কিছু সাহায্য পাই।
‎
‎স্থানীয় এলাকাবাসী জানান, মুখলেসুর একজন সৎ ও নিরীহ মানুষ। তার পরিবার বর্তমানে আশ্রয় সংকটে আছে। তারা প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
‎
‎এদিকে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
‎
‎উল্লেখ্য, রাজশাহী অঞ্চলে চলমান অতিবৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও ভূমি ধসের ঘটনা ঘটছে, যার প্রভাবে,নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park