1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী বারনই নদীতে অবৈধ বাঁধ ও চায়না সুতি জাল অপসারণে অভিযান  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহী বারনই নদীতে অবৈধ বাঁধ ও চায়না সুতি জাল অপসারণে অভিযান 

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎

‎রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলার সীমান্তবর্তী বারনই নদীতে অবৈধ বাঁধ নির্মাণ ও চায়না সুতি জাল দিয়ে ছোট-বড় মাছ নিধনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মোহনপুর উপজেলার মৌগাছি  ইউনিয়নের মৌপাড়া গ্রামের স্কুলের পাশেই  বারনয় নদী অবস্থিত। সেখানে অবৈধভাবে, নদীতে চায়না জাল দিয়ে নদী অবরোধ করে মাছ শিকার করছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি এই বিষয়টি স্থানীয় কিছু জেলে এবং গ্রামবাসী পবা ও মোহনপুরের প্রশাসনকে অবগত করেন।উপজেলা প্রশাসন যৌথভাবে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎

‎অভিযানে নেতৃত্ব দেন পবা উপজেলার ইউএনও, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মোহনপুর উপজেলার মৎস্য কর্মকর্তা। তারা বারনই নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্থাপন করা চায়না সুতি জাল শনাক্ত করে তা গুড়িয়ে দেন ও জব্দ করেন জালগুলো।

‎

‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, “নদী ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আমরা নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে মাছ ধরা ও নদী দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা এমন কাজে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎

‎স্থানীয় জেলেরা এই অভিযানে প্রশাসনের ভূমিকাকে স্বাগত জানিয়ে জানান, “চায়না সুতি জালের কারণে ছোট মাছ ও ডিমওয়ালা মাছ নিধন হচ্ছিল। এতে করে ভবিষ্যতে মাছের উৎপাদন হুমকির মুখে পড়তে পারে।

‎

‎প্রশাসনের এমন উদ্যোগে নদী রক্ষা ও মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে বড় ধরনের অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ ও প্রাণিকল্যাণে সচেতন মহল।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park