1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুর কেশরহাটে গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রাজশাহীর মোহনপুর কেশরহাটে গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

রাজশাহীর মোহনপুর কেশরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ও কেশরহাট জামে মসজিদের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বিকালে জামায়াতে ইসলামীর ব্যানারে দখলদার ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রাজশাহী- টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কেশরহাট প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভার রাস্তায় গিয়ে সমাবেশে রূপ নেয়।

এসময় সমাবেশে সভাপতিত্ব করেন
মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা জি,এম ,আবদুল আওয়াল ও বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ এর উপস্থাপনায় উপস্হিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জামাতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা জামাতের সভাপতি সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছয়টি ইউনিয়নের জামায়েত ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর জামায়েত ইসলামের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সব শাখা এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park