1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর মোহনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একজন নিহত, তিনজন আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহীর মোহনপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একজন নিহত, তিনজন আহত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল তেতুলতলা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎নিহত ব্যক্তির নাম মোঃ রিয়াদ (১৩), পিতা মোঃ লিখন, গ্রাম শিবপুর, মোহনপুর, রাজশাহী। আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন— মোঃ স্বাধীন (১৯), পিতা মোঃ ইলিয়াস এবং মোঃ লাবিব (১৫), পিতা মোঃ জিন্নাত, উভয়েই বিধিরপুর ফকিরপাড়ার বাসিন্দা। তবে তৃতীয় আহত ব্যক্তির নাম এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
‎
‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যানটি দ্রুতগতিতে আসছিল এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই প্রবল ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে আহতদের অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
‎
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মহাসড়কে দ্রুতগতির যানবাহন ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও গতিসীমা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
‎
‎মোঃমহাজামিল,রাজশাহী
‎ ২৬ সেপ্টেম্বর ২০২৫
‎  ০১৭৫৩-৮৭৫০৫০
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park