1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর পুঠিয়ায় ষষ্ঠ শ্রেণির দুই বান্ধবীর হাতে শিশুশিক্ষার্থী আবরারের মর্মান্তিক মৃ’ত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহীর পুঠিয়ায় ষষ্ঠ শ্রেণির দুই বান্ধবীর হাতে শিশুশিক্ষার্থী আবরারের মর্মান্তিক মৃ’ত্যু

মোঃ মহাজামিল, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১২ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎রাজশাহীর পুঠিয়া উপজেলার আগলা উত্তরপাড়া গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ছয় বছর বয়সী শিশু আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করেছে বেলপুকুর থানা পুলিশ।মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবরারের বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি নেপিয়ার ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির মরদেহ মেলে। নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের মেজো ছেলে।
‎
‎
‎শিশুটির মা প্রিয়াঙ্কা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে আবরারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি তার বাবাকে জানালে তিনি বাড়িতে এসে স্বজনদের নিয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আবরার প্রতিবেশী দুই কিশোরী সাদিয়া ও নাদিয়ার সঙ্গে যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও প্রথমে কোনো তথ্য মেলেনি।পরবর্তীতে পুলিশে খবর দিলে বেলপুকুর থানার কর্মকর্তারা এসে নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে নাদিয়া মরদেহের অবস্থান দেখিয়ে দেয়।
‎
‎শিশুটির মামাতো ভাই আশিব হোসেন বলেন, “আমরা সন্ধ্যা থেকেই পুকুর-জায়গায় খুঁজেছি, কোনো সন্ধান না পেয়ে পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে নাদিয়াকে জিজ্ঞাসা করলে সে মরদেহের জায়গায় নিয়ে যায়।” শিশুটির বড় ফুফা আবদুল মালেক অভিযোগ করেন, “আমরা প্রথমে নাদিয়া ও সাদিয়ার পরিবারের কাছে জানতে চাইলে তারা অশালীন ভাষায় কথা বলে। পরে পুলিশ এসে জিজ্ঞাসা করলে মেয়েটি স্বীকার করে।”
‎
‎এ বিষয়ে বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী জানান, “রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। অভিযুক্ত দুই কিশোরী প্রতিবেশী মাইনুলের মেয়ে সাদিয়া ও সেলিমের মেয়ে নাদিয়া দুজনই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে মামলা করছেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park