1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর পবাতে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা লাশ উদ্ধার ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহীর পবাতে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা লাশ উদ্ধার ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীর পবা উপজেলায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা সুখমন বিবির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
‎
‎পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে মুরারিপুর এলাকার পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
‎
‎দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, সুখমন বিবি উপজেলার শিতলাই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং আগের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, পুকুরে নেমে তিনি হয়তো নিজে থেকে উঠতে পারেননি এবং পানিতে ডুবে মারা গেছেন।
‎
‎ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। পুলিশ এই ঘটনায় কোনো অপরাধের আশঙ্কা করছে না এবং মৃত্যুর কারণ প্রাথমিকভাবে দূর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
‎
‎স্থানীয়রা জানিয়েছেন, সুখমন বিবি অল্প কথায় নিজেকে প্রকাশ করতেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার হঠাৎ মৃত্যু এলাকায় শোক ছড়িয়ে দিয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park