1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা গ্রামের দিন মুজুর আনছার আলীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা গ্রামের দিন মুজুর আনছার আলীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার:মোঃ আকাশ ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:মোঃ আকাশ ইসলাম

রাজশাহী দুর্গাপুর উপজেলার হোজা গ্রামের দিন মুজুর আনছার আলীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই দিন মুজুর । মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে রাজশাহী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনছার আলী বলেন, গত ৮ দিন আগে তার পকেট থেকে ৫শ টাকা নেয় ৯ বছর বয়সি ভিকটিম । সেখান থেকে ১৫০ টাকা খরচ করে বাঁকি টাকা ফেরত দেয় আনাছার আলীকে। তবে সেই সত্য ঘটনা অন্যদিকে নিয়ে যায় বাবর, শরিফুল সহ এলাকার কয়েকজন প্রভাবশালী। তাদের সহোযোগিতায় মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয় আমার বিরুদ্ধে। মামলা থেকে বাঁচতে তারা আমার কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করেন। না হলে বাঁচতে পারবো না বলে আমাকে হুমকি দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি মিথ্যা ও সাঁজানো। মূলত তাকেসহ তার পরিবারকে উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে বাবর চায়নাকে দিয়ে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ করেন।
ঘটনা সঠিক তদন্ত করে ন্যায় বিচার পেতে আমি প্রশাসনের কাছে সহোযোগিতা চাচ্ছি।

এ বিষয়ে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান, গুরুত্ব সহকারে অভিযোগ বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park