1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর দুর্গাপুরে পিস্তল,ম্যাগজিন ও একটি রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীর দুর্গাপুরে পিস্তল,ম্যাগজিন ও একটি রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ শরীফ আলী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজবাড়ী গ্রামে।বুধবার ( ৩০ এপ্রিল) দুপুরে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, শরীফ একটি সিএনজি অটোরিকশায় চড়ে দুর্গাপুর হয়ে নাটোরের নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন অস্ত্র নিয়ে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ খবর পেয়ে পালি বাজারে অটোরিকশাটিকে থামার জন্য সংকেত দেয়। এ সময় শরীফ পালানোর চেষ্টা করে ধরা পড়েন। পরে তাকে তল্লাশী করা হলে তার কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এ ব্যাপারে শরীফ আলীরর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park