1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা  মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর সাংবাদিকরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’র আয়োজনে এ মানববন্ধনে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব’র ব্যাণার-সহ অন্যান্য বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা সংবিধান প্রদত্ত অধিকার। অথচ পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভুক্তভোগীদের আসামি করেছে। এটি শুধু সাংবাদিকদের নয়, গণতন্ত্রকেও হুমকির মুখে ফেলছে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসিকে অপসারণ দাবি করছি। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।” আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসিকে প্রত্যাহার পূর্বক  ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তারা। এই মামলা ‘গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন’ ও মতপ্রকাশের স্বাধীনতাকে পদদলিত করেছে। তারা বলেন, এ ধরনের মামলা গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করে এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করে দেয়।
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাহিদ, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন প্রমূখ।
‎
‎উল্লেখ্য, রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে জনৈক প্রতারক আক্তারুল ইসলাম ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে। মিথ্যা মামলায় অভিযুক্ত সাংবাদিকরা এ ঘটনায় শাহ মখদুম থানার ওসি’র যোগসাজশে হয়েছে বলে অভিযোগ করেছেন৷ ২ সেপ্টেম্বর আরএমপি’র শাহমখদুম থানায় আখতারুল ইসলাম নামে এক ব্যক্তির করা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন ৬ সাংবাদিক। তারা হলেন ফটো সাংবাদিক ফায়সাল আহম্মেদ, দৈনিক গণমুক্তি’র ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, আরটিভি’র ক্যামেরাপার্সন আরিফুল হক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, দৈনিক রাজশাহী’র আলোর সম্পাদক আজিবার রহমান ও আজকের প্রত্যাশা’র রাজশাহী প্রতিনিধি নাজমুল হক।
‎
‎ভুক্তভোগী সাংবাদিকরা জানান, গত ২৬ আগস্ট অগ্রণী ব্যাংক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) শাখায় একটি জমি নিলামকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনে সেখানে পৌঁছান সাংবাদিকরা। পরে প্রতারক আখতার’র সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আখতার একজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
‎
‎সাংবাদিকরা এ ঘটনায় মামলা করতে চাইলে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী মামলা না নিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেন। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতারক আখতার’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে থাকেন। পরে ওসি’র বিরুদ্ধেও বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রতারক আখতারুল ইসলামকে বাদী করে চাঁদাবাজি মিথ্যা মামলা নেয় ওসি।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park