1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় কিশোর হেফাজতে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় কিশোর হেফাজতে

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২২১ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের বাড়ি জেলার বাঘা উপজেলার চক ছাতরী গ্রামে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরের কোর্ট এলাকা থেকে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে হেফাজতে নেওয়া হয়।

দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৯ মার্চ দুপুরে ওই কিশোর এক শিশুকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে তার বেড়ার ঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাঘা থানায় ওই কিশোরকে আসামি করে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব আলোচিত এ মামলাটির ছায়া তদন্ত করছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনের সঙ্গে সংঘাতে জড়িত ওই কিশোরকে হেফাজতে নিয়ে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতে তুলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park