1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

ফিরোজ আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার,

বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার (২১ জুলাই) সময় সকাল ১১:০০টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় সংস্থার নগরীর সপুরাস্থ প্রধান কার্যালয় (শাপলা কালচারাল স্কুলের সম্মেলন কক্ষে) রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার এবং উপজেলার মোট ৪০ জন (উচ্চ শিক্ষা বৃত্তি ১০ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি ৩০ জন) মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম এবং বাংলাদেশ পুলিশ রাজশাহী শাহ মুখদুম থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রাপ্ত শিক্ষা বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা এবং শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। শিক্ষার্থীরা যাতে কোনভাবেই মাদক ও মোবাইলে আসক্ত না হয় সেই পরামর্শও প্রদান করেন। পাশাপাশি অতিথিবৃন্দ তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী উন্নত শিক্ষা জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিবৃন্দ শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন পর্যায়ের স্টাফ, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park