1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে মাদকের করাল ছায়া: তরুণ সমাজ বিপথে, উদ্বিগ্ন জনপদ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

রাজশাহীতে মাদকের করাল ছায়া: তরুণ সমাজ বিপথে, উদ্বিগ্ন জনপদ

ফিরোজ আলম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকের বিস্তার দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার, জনবসতিপূর্ণ এলাকা এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক অঞ্চলে মাদক কেনাবেচা এবং সেবনের অভিযোগ ক্রমাগত বাড়ছে। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, মদসহ নানা মাদকদ্রব্য অবাধে হাতবদল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

৪ নং মৌগাছি এই ইউনিয়নের চাঁদপুর গোপালপুর, বেড়াবাড়ি এবং হরিহরপাড়া এলাকায় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, কিছু কথিত প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় এরা ধরা-ছোঁয়ার বাইরে থাকে।

১ নং ধুরইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত একাধিক তরুণ মাদকে আসক্ত হয়ে পড়েছে। গোপনে পল্লী সড়কে মোটরসাইকেলে ইয়াবা সরবরাহের অভিযোগ রয়েছে।

৫ নং বাকশিমইল ইউনিয়নের মোহল্লাপাড়া বাজার ও আশপাশের এলাকায় ফেনসিডিল ও দেশি মদের সরবরাহ বাড়ছে বলে অভিযোগ রয়েছে। এখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলেও পুনরায় সক্রিয় হয়ে ওঠে চক্রটি।

২ নং ঘাসিগ্রাম ইউনিয়নের
কেশরহাট টু কামারগাঁ রোড
ঝাল পুকুর, বেলনা মোড়, ভড় বড়াইল মোড়, আজিজুল হক ইটভাটা মোড়। ভড় বড়াইল পুকুর পাড় হতে শিব নদীর পুলের রাস্তা দিয়ে বেলনা, মেলান্দী, তুলসিক্ষেত্র পর্যন্ত মাদকের জোন, এসব এলাকায় ক্রেতারা মোবাইল ফোন করলে মাদক ব্যবসায়ীরা তাদের নিজস্ব কিশোর গ্যাং দিয়ে চাহিবামাত্র আনায়াসে ক্রেতাদের নিকট হাত বদল হয় বলে স্হানীয়দের অভিযোগ।

কেশরহাট পৌরসভা, বাসস্ট্যান্ড ও পার্শ্ববর্তী এলাকায় প্রতিনিয়ত মাদক লেনদেন হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কিশোর-তরুণরা বেশি আক্রান্ত, ফলে শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park